লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগতির বিবিরহাটে পুলিশে সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু প্রধান নিজাম উদ্দিন প্রকাশ কসাই নিজাম নিহত হয়েছে। শনিবার ভোর বেলা এ ঘটনা ঘটে বলে বলে জানায় পুলিশ। এ সময় পুলিশের এসআই ও তিন কনস্টেবল সহ ৪ জন আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। ঘটনার পর আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। জলদস্যু নিজাম নোয়াখালীর চরজব্বার থানার জিয়ারচর গ্রামের আবদুস সালামের ছেলে বলে জানা গেছে। তবে ডাকাতি বা জলদস্যুতার কারনে নিহত নিজাম জেলার রামগতির বয়ারচরের শুশুর বাড়ীতে সাঙ্গপাঙ্গদের নিয়ে আশ্রয় গড়ে তুলে বলে পুলিশ জানায়। তার বিরদ্ধে ডাকাতি, হত্যা সহ ৪টি মামলা রয়েছে বলে পুলিশ দাবী করেন।
রামগতি থানার পুলিশের ওসি ইকবাল হোসেন জানান, জলদস্যু নিজামকে পুলিশ শুক্রবার বিকালে রামগতি সুইসগেইট এলাকা থেকে আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদে অস্ত্র উদ্ধার ও অন্যান্য ডাকাতদের আটকে বিবিরহাটে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে জলদস্যুরা পুলিশের উপস্থিতির টের পেয়ে তাৎক্ষনিক গুলি চালায়। এতে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে কসাই নিজাম মারা যায়। সহযোগীরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ। আহত হয় পুলিশে এস আই হুমায়ন কবির, কনস্টেবল মুসা মিয়া, নুর উদ্দিন, আলমগীর সহ ৪ জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি এলজি, ২ রাউন্ড গুলি, ২টি চোরা ও রামদা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন।