বিকল্পভাবে রেললাইন স্থাপনের দাবীতে কামারখালীতে আলহাজ এ্যাডঃ সাইফুজ্জামান শিখর এমপির মতবিনিময় সভা

ঐতিহ্যবাহী কামারখালী বাজারকে অক্ষুন্ন রেখে বিকল্পভাবে রেললাইন স্থাপনের দাবীতে কামারখালীতে এম.পি. আলহাজ এ্যাডঃ সাইফুজ্জামান শিখর এর মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী হইতে মাগুরা পর্যন্ত রেললাইন ও ঐতিহ্যবাহী কামারখালী বাজার রক্ষা করে রেললাইন স্থাপনের দাবীতে আজ শুক্রবার সকালে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু) এর সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু) এর সঞ্চালনায় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী অফিস কার্যালয়ের টিনের ঘরে কামারখালীতে রেল মন্ত্রনাালয়ের স্থায়ী কমিটির সদস্য মাগুরা-১ আসনের এম.পি. আলহাজ্ব এ্যাডঃ সাইফুজ্জামান শিখর এর কামারখালী ও আড়পাড়া ইউনিয়ন বাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

ঐতিহ্যবাহী কামারখালী বাজার রক্ষা করে রেললাইন স্থাপনের দাবীতে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সভাপতি মির্জা মনিরুজ্জামান (বাচ্চু), উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, নাকোল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমাউন-রশিদ মুহিত, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, সাবেক সাধারন সম্পাদক মোঃ সাহাদত হোসেন সিপা, কামারখালী বাজার রাধা-গোবিন্দ নাট মন্দিরের সাধারন সম্পাদক দীপক সাহা প্রমুখ।

সবার বক্তব্য শুনে প্রধান অতিথি বলেন আপনাদের বাজারের মসজিদ, মন্দিও ও সাধারন ব্যবসায়ীদের কোন ক্ষতি হবে না তবে বৃহৎ স্বার্থে সামান্য ক্ষতি হলেও মধুখালী হইতে মাগুরা পর্যন্ত রেল লাইন স্থাপন করা হবে। এই কথা বলে মতবিনিময় সভা শেষ করেন। এ ছাড়া মতবিনিময় সভায় হাজার হাজার লোক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।