জগদীশ দাশ, মৌলভীবাজার প্রতিনিধি।। তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় ও সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় কমলগঞ্জের কানিহাটি চা-বাগান এলাকার দুটি পৃথক স্থানে আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হলো বৈদিক শিক্ষা কেন্দ্র “গুরুকুল জ্ঞানগৃহ ”।
আজ ২৪ জুলাই শুক্রবার সকাল ১১ঘটিকায় শমসেরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানিহাটি দুর্গা মন্ডপ প্রাঙ্গনে ও অপরটি দুপুর ২ঘটিকায় কানিহাটি কালি মন্ডপে আয়োজিত এই “গুরুকুল জ্ঞানগৃহ ” এর উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি.এস,এস. মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী দিপু কর্মকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী জগদীশ দাশ,সহ সাংগঠনিক সম্পাদক শম্ভু সরকার রবিন, সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সম্মনয়কারী শ্রী সূর্য মালাকার শিপন।
উপস্থিত অতিথিদের ধর্মালোচনা শেষে বৈদিক শিক্ষা কেন্দ্র গুরুকুল জ্ঞানগৃহের শুভ উদ্বোধন করেন টি ,এস,এস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়। উদ্বোধন অনুষ্টানে সভাপতিত্বে করেন টি.এস.এস. শমসেরনগর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক শ্রী সৌর বিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ঝলক রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন দত্ত রাজু , সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় মল্লিক, মৌলভীবাজার পৌর সভার ১নং ওয়ার্ডের আহবায়ক শ্রী সুমন পাল, শমসের নগর ইউপি সদস্য সীতা রাম বিম প্রমূখ।
উপস্থিত অতিথিগন তাদের বক্তব্যে বলনে, টি, এস,এস যে ভাবে সনাতনী সমাজের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মৌলভীবাজার জেলাব্যাপি গুরুকুল জ্ঞানগৃহ স্থাপনের মাধ্যমে সর্বমহলে যে আলোড়ন তুলতে সক্ষম হয়েছেন সেই ধারাকে অব্যাহত রাখতে পারলে একসময় প্রতিটি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গুরুকুল জ্ঞানগৃহ পাওয়া যাবে।
অনুষ্টানে দুইটি শিক্ষাকেন্দ্রের মোটঃ ৬০জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা, খাতা ও কলম বিতরন করা হয়। শিক্ষার্থীদের সঠিক র্ধমীয় শিক্ষা গ্রহণ করতে হলে ক্লাসে নিয়মিত ছাত্রদের উপস্থিত থাকার বিষয়টির উপর জোর দেন বক্তারা ।
সনাতনী সমাজের মানুষকে সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে মৌলভীবাজার জেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন তরুণ সনাতনী সংঘ(টি এস এস) মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তাদের বৈদিক শিক্ষা র্কাযক্রম এই “গুরুকুল জ্ঞানগৃহ” পরিচালনা করে আসছে। ইতিমধ্যে তা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে সর্বমহলপ প্রশংসিত হয়েছে।