× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

রূপগঞ্জে সামাসিবল পাম্প এর উদ্ভোধন

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মেহেদী হাসান, রূপগঞ্জ-নারায়নগঞ্জঃ পানির অপর নাম জীবন, কিন্তু বর্তমান বাংলাদেশে বিশুদ্ধপানির অভাব অনেক বেশী। রূপগঞ্জ উপজেলার গুতিয়াব ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌছে দিতে গতকাল উপজেলা সদর ইউনিয়ন গুতিয়াব চন্ডিতলা এলাকায় ৫ লক্ষ টাকা ব্যায়ে একটি সামাসিবল পাম্প এর উদ্ভোধন করা হয়।

অত্র ইউনিয়ন পরিষদের তিন তিনবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব আবু হোসেন ভূঁইয়া রানু উপস্থিত থেকে প্রকল্পটির উদ্ভোধন করেণ। চন্ডিতলা এলাকাবাসীর পানি সুবিধা নিশ্চিতে সামাসিবল পানির পাম্প উদ্বোধন করলেন চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া।

দেশের অন্যান্ন এলাকারমতো রূপগঞ্জ ও এর প্রভাব মুক্ত নয়। একটা সময় ছিল যখন মানুষ পাশ্ববর্তী নদী, পুকুর কিংবা কুপের উপরই পানির জন্য ভরসা করত। কিন্তু বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, কলেরা, দুরা, জলাতঙ্ক সহ যে কোন কঠিন রোগ হওয়ার অন্যতম কারণ। তাই বিশুদ্ধ পানি সরবরাহে বরাবরই সরকারের ভূমিকা ছিল উল্লেখ্যযোগ্য। এছাড়া বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ঘরে ঘরে বিদ্যুৎ ও বিশুদ্ধপানির সরবরহের ঘোষনাকে বাস্তবায়নের কাজ চলছে দ্রুত গতিতে। এরি ধারাবাহিকতায় নিষ্ঠার সাথে কাজ করছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আবু হোসেন ভূঁইয়া রানু। এছাড়া বাল্যবিয়ে, যৌতুক, মাদক আর জুয়ারীদের প্রতিহত করতে রয়েছে তার বিশেষ ভূমিকা।

এসময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোরশেদ আলম, ইউনিয়ন পরিষদ সচিক হাবিবুল্যা, বিশিষ্ট ঠিকাদার আমিনুল ইসলাম জিনু, সাংবাদিক সাকের আহাম্মেদ, সাংবাদিক মেহেদী হাসান মিঠু, অনির্বাণ প্রিক্যাডেট স্কুলের অধ্যক্ষ সোহেল রানা সহ অত্র এলাকার বিশিষ্ট ব্যাক্তি ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। এই ব্যাপারে আবু হোসেন ভূঁইয়া রানু বলেন আর্সেনিক মুক্ত বাংলাদেশ ও  সরকারের উন্নয়নের ধারা মানুষের কাছে পৌছে দিতে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী(বীর প্রতিক) এর পাশা পাশি আমরাও চেষ্টা করে যাচ্ছি। বর্তমান প্রকল্পটি ইউনিয়ন পরিষদে বাস্তবায়ন হলেও এন.জি.এস.পি-২ প্রকল্পটির অর্থায়ন করেছে। ইতিমধ্যে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে অত্র ইউনিয়নে ২০ টি প্রকল্পের কাজ সম্পন্য করা হয়েছে। কোনটি বাকি থাকলে সেটিও দ্রুত সম্পন্য করা হবে এবং পর্যায়ক্রমে পুরো ইউনিয়নেই প্রকল্পটির কার্যক্রম চলবে বলে জনান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..