× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

জুয়াখেলার মহা উৎসব মুড়াপাড়া আনন্দ মেলা

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মেহেদী হাসানঃ রূপগঞ্জের ১০০ বছরের ঐতিহ্য মুড়াপাড় আনন্দ মেলা এখন জুয়ারীদের দখলে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হয় এ মেলায়। মেলা প্রাঙ্গনে জুয়ারীদের বেশ কিছু আসর বসানো হয়েছে। জুয়াখেলাকে কেন্দ্র করে মাদক সেবক আর বকাটেদের আনাগোনা মুখরিত মেলা প্রাঙ্গণ। যার ফলে প্রতিমূহুর্তেই হিমশিম খেতে হচেছ মেলায় আগত দর্শনার্থীদের, জুয়ারীদের কাছে প্রতারিতও হচ্ছেন অনেকেই। এতে করে একদিকে মেলাটি হারাচ্ছে পরিবেশ অপরদিকে জুয়াখেলায় লিপ্ত জুয়ারীরা হারাচ্ছেন সর্বশ্য। অথচ একসময় এই মেলাটির জন্য বছর ব্যাপি অপেক্ষায় থাকতেন রূপগঞ্জবাসী।

সনাতন ধর্মলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে আয়োজন করা হয় এই মেলাটির। এবং লক্ষ্যি ও কালিপূজা পর্যন্ত চলে বলে জানা যায়। শিশু কিশোরদের অন্যতম বিনোদনের মাধ্যম মুড়াপাড়ার এই মেলাটি যা কিনা শিশু কিশোর সহ পরিবারের সকল লোকজন মিলে একত্রে আনন্দ উপভোগ করতেন। বর্তমানে একটি পুচকি মহল তাদের স্বার্থ হাসিল করাকে কেন্দ্র করে মেলাটিকে জুয়াখেলার আসরে পরিনত করেছেন। এতে করে সচেতন নাগরীক পরিবার নিয়ে মেলায় আসতে সংকোচবোধ করছেন। আর এই সব কিছুই হচ্ছে প্রশাসনের নাকের ডোগায় সব কিছু জেনেও রহস্যজনক কারণে কিছুই বলছে না প্রশাসন। এই ভাবে চলতে থাকলে রূপগঞ্জের ঐতিহ্যবাহি এই মেলাটির সুনাম ধরে রাখা সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।

সরেজমিনে দেখা যায় প্রায় ১০টি নানাধরনের জুয়ার আসর রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিএনজি চালক এক ব্যক্তিকে কাদতে দেখে জানতে চাইলে তিনি বলেন, মেলায় এসে একটি খেলা দেখতে পাই যেখানে টাকা দিলেই ডাবল হয়ে যায়। প্রথমে ১০০ টাকা দিয়ে ২০০ টাকা পাই এর পর আবার ৫০০ টাকা দেই তখন ও ১ হাজার টাকা ফেরৎ পাই। তার পর দুই দিনের ইনকাম ৪ হাজার টাকা দিয়ে আর ১ টাকাও ফেরৎ পাইনি। জুয়াখেলায় এমন মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। দিন মজুর রিক্সাচালক সারাদিনের ইনকাম জুয়াখেলায় দিয়ে সর্বশ্য হারাচ্ছেন। এতে করে সাংসারিক বিবাদ বেড়েই চলছে।

অপরদিকে জুুয়ার কারনে স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীরা বলি হচ্ছেন, ধ্বংস হচ্ছে যুব সমাজ। যার ফলে বাড়ছে চুরি, ডাকাতি, রাহাজানির মতো নানা অপরাধ হতাশায় ভূগছেন সচেতন অবিভাবক। মেলার পূর্বের পরিবেশ ফিরিয়ে আনতে সকল অপকর্মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিবেন প্রশাসন এমনটাই এখন সচেতন মহলের প্রাণের দাবী।


এ ক্যটাগরির আরো খবর..