× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

রিয়াল রাজত্বের পতন ঘটাবেন নেইমার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ তবে কি খাল কেটে কুমির আনার জন্য মরিয়া হয়ে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ! নইলে যে নেইমারকে দলে ভেড়াতে রিয়ালের এত পাঁয়তারা সেই নেইমারই কেন রিয়াল বধের ছক কষবেন? চলতি বছরই রেকর্ড দামে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) নাম লিখিয়েছেন নেইমার। পিএসজিতেও দারুণ ফর্মে থাকা নেইমারের সামনে এখন বড় চ্যালেঞ্জ ব্যালন ডি’অর জয়। আর সেই ব্যালন ডি’অর জিতলে হলে যে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাটা এক প্রকার আবশ্যক নেইমার নিজেও তা জানেন।

তাইতো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ রিয়ালকে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে যেতে চান নেইমার। নিজের মনের সেই গোপন অভিলাষের কথা দুই প্রিয় বন্ধু মেসি ও সুয়ারেজকে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন’র খবরে বলা হয়েছে, মেসি আর সুয়ারজেকে নেইমার নাকি আশ্বস্ত করেছেন, চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের রাজত্ব শেষ করে দিতে তিনি মাঠে সর্বশক্তি প্রয়োগ করবেন।
রিয়ালের রাজত্ব ধ্বংস করে দেয়ার মতো যথেষ্ট শক্তি পিএসজির আছে বলেও মনে করেন নেইমার।


এ ক্যটাগরির আরো খবর..