রিজভীকে এমআরপি পাসপোর্ট দিতে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টারঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।

তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।