রাস্তা থেকে ঘরে ডেকে নিয়ে যায় নারীরা, এরপর…

ক্রাইম প্রতিবেদকঃ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গত বুধবার সন্ধ্যায় তরুণী ফাঁদচক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এর আগে এক পুলিশ সদস্য মক্কেল সেজে চক্রের ডেরায় গিয়ে রহস্য উদ্ঘাটন করেন।

আটকরা হলো লালমনিরহাটের জাহাঙ্গীর আলম (২৪), শেরপুরের আইয়ুব আলী (২৮), জামালপুরের এরশাদ আলী (২৮) ও রত্না (৪৫), গাজীপুরের মাসুদ রানা (৩০), বরিশালের শামীম হোসেন (৪৫) ও গাইবান্ধার রূপা বেগম (২০)। তারা সবাই চৌরাস্তাসংলগ্ন ভোগড়া কাজিমুদ্দিন স্কুল সড়কের মো. শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া।

আটকদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোনসেট, অলিখিত চেক ও স্ট্যাম্প, একটি ক্যামেরা, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের কয়েকটি ভুয়া পরিচয়পত্র ও ১০টি সিম কার্ড উদ্ধার হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, একজন পুলিশ সদস্য বুধবার দুপুর ১২টার দিকে মক্কেল সেজে বর্ষা সিনেমা হলের সামনে যান। সমলা নামের এক নারী কাজিমুদ্দিন স্কুল সড়কের ভাড়া বাসার তৃতীয় তলায় নিয়ে যায় তাঁকে। রূপা নামের আরেকজনের সঙ্গে পরিচয়ের ফাঁকে সমলা কেটে পড়ে। কিছুক্ষণ পর ভাড়াটিয়া পরিচয়ে সোহেল, জাহাঙ্গীর, শামীম, মাসুদসহ কয়েকজন প্রবেশ করে। রূপার সঙ্গে ‘অনৈতিক কাজে লিপ্ত’ অভিযোগে তারা মক্কেলকে মারধর করে। উভয়কে বিবস্ত্র করে আরো ছবি তুলে পত্রিকায় ছাপানোর হুমকি দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।