× Banner
সর্বশেষ
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের খানার তথ্য সংগ্রহ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের খানার তথ্য সংগ্রহ

জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পরিবারের খানার তথ্য সংগ্রহ করা হয়। পরিসংখ্যান ব্যুরোর গণনাকারীরা রাষ্ট্রপতিকে গণনাভুক্ত করেন।

এ সময় রাষ্ট্রপ্রধান বলেন, জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনশুমারি ও গৃহগণনার তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি সঠিক তথ্য দিয়ে এ শুমারি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি হামিদ এ শুমারি থেকে কেউ যাতে বাদ না যায় এবং কেউ যাতে একাধিকবার অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার নির্দেশ দেন ।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..