× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ

রাশিয়ার সাথে উত্তেজনা উসকে দেয়ায় আমেরিকার সমালোচনায় তুরস্ক

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রাশিয়ার সাথে উত্তেজনা উসকে দেয়ার জন্য পরোক্ষভাবে আমেরিকার সমালোচনা করলেন। তিনি বলেছেন, শীতল যুদ্ধের সময়কার শত্রুতা ফিরে এলে তাতে কারোই স্বার্থ রক্ষা হবে না।

তুরস্কের আনাতালিয়া প্রদেশে সাংবাদিকদের সাথে আলাপের সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে নতুন উত্তেজনায় কারোই স্বার্থ রক্ষা হবে না বরং পুরানো সমস্যা আরো বাড়বে।

তিনি আরো বলেন, তুরস্ক আর শীতল যুদ্ধের দিনগুলোতে ফিরে যেতে চায় না। চারপাশের বিশ্বে অনেক সমস্যা জমে আছে বলেও জানান তিনি।

গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন সরকার রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণার পর মস্কো ওয়াশিংটন সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। অবশ্য পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ কূটনীতিককে সেদেশ থেকে বহিষ্কারের প্রস্তাব নাকচ করে দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বব্যাপী ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ৩৫ মার্কিন কূটনীতিককে ‘অনাকাঙ্ক্ষিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে তাদেরকে বহিষ্কারের প্রস্তাব দিয়েছিল।

কিন্তু ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়াকে উসকানি দেয়ার লক্ষ্য নিয়ে এমন পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু রাশিয়া এ টোপ গিলবে না। পুতিন আরো বলেন, প্রতিশোধ নেয়ার অধিকার রাশিয়ার আছে। কিন্তু কূটনীতিকে ‘রান্নাঘরের’ পর্যায়ে নামিয়ে নেয়ার মতো হীন পদক্ষেপ রাশিয়া নেবে না।

এদিকে, পুতিনের সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক টুইটে পুতিনের এ সিদ্ধান্তকে ‘অসাধারণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। এ ছাড়া পুতিনকে ‘চৌকস ব্যক্তি’ হিসেবেও উল্লেখ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..