রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা : ভলোদিমির জেলেনস্কি

রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা : ভলোদিমির জেলেনস্কি

রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দক্ষিণ ইউক্রেনের মারিউপোল বন্দরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয় বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলেনস্কি বলেন, আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বনেতাদের মনে করিয়ে দিতে চাই, রাশিয়ান সামরিক বাহিনীর রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সেই সময়ে এর অর্থ ছিল-রাশিয়ান আগ্রাসনের প্রতি আরও কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো প্রয়োজন ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।