ইউক্রেনে ধর্ষণ ও যৌন সহিংসতার বিবরণ শুনছে : জাতিসংঘ

ইউক্রেনে ধর্ষণ ও যৌন সহিংসতার বিবরণ শুনছে : জাতিসংঘ

ইউক্রেনে ধর্ষণ ও যৌন সহিংসতার বিবরণ শুনছে জাতিসংঘ জানিয়েছেন সংস্থাটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ এনেছে ইউক্রেনের মানবাধিকার গ্রুপ।

লা স্ট্রাডা-ইউক্রেনের প্রেসিডেন্ট কাতেরিনা চেরেপাখা বলেন, তার সংস্থার জরুরি হটলাইন নম্বরে রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ধর্ষণের নয়টি অভিযোগ জানিয়ে কল দেওয়া হয়েছে। এসব ঘটনায় ১২ জন নারী ও মেয়ে ভুক্তভোগী৷

নিরাপত্তা পরিষদে ভিডিও বার্তায় তিনি বলেন, এটি শুধু ছোট একটি অংশ, যা দেখা বা জানা গেছে। কিন্তু বড় অংশই অদেখা বা অজানা রয়ে গেছে।

কাতেরিনা বলেন, আমরা চাই আপনারা আমাদের কণ্ঠস্বর শুনুন, সহিংসতা ও ধর্ষণ এখন ইউক্রেনে রাশিয়ান হানাদারদের দ্বারা যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।