রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

ফরিদপুরের মধুখালীতে মধুখালী থানা পুলিশের রাতের অভিযানে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পৌরসভার মেছড়দিয়া তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি মেছড়দিয়া পশ্চিমপাড়া এলাকার মো. আলমগীর শেখের ছেলে মো. লাভলু শেখ (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল হালিম সরদার, এ.এস.আই শিমুল শিকদারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে প্রায় ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মধুখালীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।