রাণীনগরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ জেলার রাণীনগর উপজেলা যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করাা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম।

রাণীনগর উপজেলা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর রাণীনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম সাথীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মর্জিনা বিবি,সেচ্চা সেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী প্রমূখ। এর পর দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।