× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজারহাটে ট্রাক্টরের ধাক্কায় চালক নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Death-by-tractor-collision.jpg

এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে পুকুর থেকে মাটি উত্তোলন করার সময় মাটিবাহী  ট্রাক্টরের ধাক্কায়  মোঃ মানিক মিয়া (২৬) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপির খুলিয়াতারী (বকসীপাড়া) গ্রামে শ্রী কিরণ বকসীর পুকুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত ও ট্রাক্টর চালক মোঃ মানিক মিয়া (২৬) কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউপির জোজগর্বধন গ্রামের মোঃ নুরুল হকের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ট্রাক্টর চালক বাড়ি থোকে ট্রাক্টর নিয়ে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপির খুলিয়াতারী গ্রামের শ্রী কিরণ বকসীর পুকুরে ট্রাক্টরের মাটি ভরাট করার সময়  দূর্ঘটনার শিকার হন। সামন দিক থেকে মাটি ভরাট ট্রাক্টর সজোরে ধাক্কা দিলে ট্রাক্টর চালক ছিটকে পড়ে যায়। ট্রাক্টরটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার ট্রাক্টর চালকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, যেহেতু এটি একটি দূর্ঘটনা তাই তাদের পরিবার এসে ঘটনাস্থল থেকে ট্রাক্টর চালক মোঃ মানিক মিয়ার লাশ নিয়ে গেছে এবং তাদের পরিবার থেকে আমরা কোন  দাবি দবা পায়নি। # (ছবি সংযুক্ত)


এ ক্যটাগরির আরো খবর..