× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

স্টাফ রিপোর্টার

দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাসে থাকা ঢাবির শিক্ষার্থী নাইমুজ্জামান ইমন বলেন, কিছুক্ষণ আগে ঢাবির ‘ক্ষণিকা’ বাস মগবাজারে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনায় পড়ে। আমি বাসেই ছিলাম। আল্লাহ আজ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে আমরা ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ক্ষণিকার একটি বাস আজ সকালে মগবাজার এলাকায় দুর্ঘটনায় শিকার হয়েছে। ডাকসু নেতারা হাসপাতালগুলোতে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন।


এ ক্যটাগরির আরো খবর..