× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

ACP
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২৬
দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।  এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন।

বিবেক বিহার এলাকায় চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনাটি ঘটে ৪টার দিকে। এরপর আগুন নেভানো এবং উদ্ধার কাজ চালাতে মোট ১৪টি দমকলের গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে আগুন তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দমকল কর্মকর্তারা জানান, ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে নেওয়া হয়েছে।

শাহদারা জেলার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন,ভোর প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দমকল ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে, এরপর তল্লাশি অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও এক বাসিন্দা দাবি করেছেন, এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, এসি বিস্ফোরণের পরই আগুন লাগে… প্রায় ১২-১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন।

আরেক বাসিন্দা বলেন, ভবনে এখনও দুটি পরিবার আটকে থাকতে পারে। তিনি বলেন, দমকল কর্মীরা বারান্দা দিয়ে প্রায় ২০ জনকে উদ্ধার করেছেন। তবে পেছনের দিকের ফ্ল্যাটের কিছু লোক নিজেরাই বের হয়ে আসতে পেরেছেন। আমার ধারণা, এখনও ১–২টি পরিবার ভবনের ভেতরে আটকে আছে।


এ ক্যটাগরির আরো খবর..