রংপুরে ১’শ বোতল ফেন্সিডিলসহ দুটি মোটরসাইকেল জব্দ

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে ১’শ বোতল ফেন্সিডিলসহ দুটি মোটরসাইকেল ও ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজলঘন্টা এলাকায় অভিযান চালানো হয় । এ সময় মাদক বহনকারীদের কাছে থাকা ১’শ বোতল ফেন্সিডিল, দুটি পুরাতন বাজাজ সিটি মোটরসাইকেল ও ৫ জনকে গ্রেফতার করা হয়।

গোয়ন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে গঙ্গাচড়ার গজঘন্টা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় আটক ব্যক্তিদের না পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ বাদী হয়ে গঙ্গাচড়া থানায় উপজেলার গজঘন্টা গ্রামের আজিজল হকের ছেলে রাজু মিয়াকে প্রধান আসামি করে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।