রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত- শিবিরের ৩২ জন নেতা-কর্মীরাসহ মোট ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মহানগরসহ জেলার বিভিন্ন থানায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, জেলা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বিএনপির ৮ জন, জামায়াতেরর ১৪ জন ও শিবিরের ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেন। গ্রেফতার নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ছাড়া গ্রেফতার হওয়া আরো ৫৫ জনের বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত বিএনপি ও জামায়াত- শিবির কর্মীদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, জেলার চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।