× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

রংপুরে বিএনপি-জামায়াত কর্মীসহ ৭৬ জন গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো:  রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ২০ জন কর্মীসহ মোট ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. ইলিয়াস জানান, জেলা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৯ জন ও জামায়াত-শিবিরের ২০ জন কর্মীকে গ্রেফতার করা হয় । গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। এদিকে, বিশেষ অভিযান চলাকালীন সময়ে জেলার বিভিন্ন স্থানে থেকে অন্যান্য অপরাধে জড়িত থাকার দায়ে আরও ৫৬ জনক পালাতক ও এজহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক বিক্রি ও সেবন, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, বর্তমানে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,  ভবিষ্যতে এ ধারাবাহিকতা ধরে রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..