রংপুরে নকল বিড়ি উদ্ধার, গ্রেফতার ১ ব্যবসায়ী

রংপুরে নকল বিড়ি উদ্ধার, গ্রেফতার ১ ব্যবসায়ী

দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুরে মেট্রোপলিটন পুলিশের অভিযানে নকল বিড়ি উদ্ধার ও এক ব্যবাসয়ী গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।

শনিবার বিকেলে নগরীর ৭নং ওয়ার্ডের বকসা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় প্রায় ৪ লক্ষ টাকার ১১ বস্তা নকল বিড়ি ও বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। বাবুল মিয়া হারাগাছ এলাকার বকসা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।

রোববার মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, রংপুরের হারাগাছে দীর্ঘদিন ধরে নকল বিড়ি, ব্যান্ডরোলের রমরমা ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। তাদের নির্মূলে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বকসা এলাকা থেকে বাবুল মিয়াকে গ্রেফতারসহ ১১টি বস্তায় প্রায় ৪ লক্ষ টাকা নকল বিড়ি জব্দ করা হয়।

পরে হারাগাছ থানায় বাবুল মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বাবুল মিয়া জাল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি উৎপাদন করে রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিক্রি করে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।