যে সরকার এলাকার উন্নয়ন করে তাকেই ভোট দেওয়া উচিৎ: শিল্পমন্ত্রী

সুতীর্থ বড়াল, ঝালকাঠিঃ ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের হ্যাভি ওয়েট নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভোটের অর্থ হচ্ছে এলাকার উন্নয়ন, জনগনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। আর যে সরকার বা যে ব্যক্তি এলাকার উন্নয়ন করে তাকেই ভোট দেওয়া উচিৎ বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামে নৌকা মার্কার নির্বাচনী পথ সভায় গত ১০ বছরে ঝালকাঠি জেলায় আওয়ামী লীগ সরকারের করা ব্যপক উন্নয়নের কথা উল্লেখ করে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন আমির হোসেন আমু।

এরপর তিনি দুপুর পর্যন্ত কীর্ত্তিপাশা ইউনিয়নের কীর্ত্তিপাশা বাজার, বেশাইনখান, খাজুরিয়াম ভীমরুলি, শতদশকাঠী, পাঞ্জিপুথিপাড়া, বাউকাঠি গ্রামে পথসভা, উঠোন বৈঠক, ও গণসংযোগে করেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীসহ হাজারো সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।