কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরের জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এসএম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন।
মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের ভক্তরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশ নেন। এ সময় শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের সাজ এবং ধর্মীয় সংগীতের মূর্ছনায় পুরো এলাকা উৎসবমুখর রূপ ধারণ করে।
শোভাযাত্রা শেষে কোটালীপাড়া কেন্দ্রীয় কালী দুর্গা মন্দির কমিটির সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন,উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, প্রফেসর কার্ত্তিক চন্দ্র বিশ্বাস ও কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বালাসহ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শন ও বাণীর গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রীকৃষ্ণ সমাজে অন্যায়, অবিচার ও পাপ দূর করে সত্য, ন্যায় এবং মানবপ্রেম প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর দর্শন ও শিক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনে অনুপ্রেরণা যোগায়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন মন্দিরের পূজারীবৃন্দ, রাজনৈতিক   নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে স্থানীয় মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।