যে কোন মূল্যে দুর্নীতিকে রূখতে হবে : ওবায়দুল কাদের

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, দুর্নীতি ও অনিয়ম কোন ভাবেই মেনে নেয়া হবে ন। যেসকল ব্যক্তি দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িয়ে আছেন তারা নিজের অভ্যাসকে পরিবর্তন করুন। এ্যাকশনে নামলে কেউ রেহাই পাবে ন।

আজ বুধবার (২৩ জানুয়ারি) রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিআরটিএ কর্মকর্তারা যদি বাহিরের দালালদের সুযোগদেন তবে এ দুর্নীতি ও অনিয়ম চলতেই থাকবে। যে কোন মূল্যেই দুর্নীতিকে রোধ করতে হবে। আর যারা এখনও দুর্নীতির সাথে জড়িত তাদের সঠিক পথে ফিরে আসার সুযোগ দিচ্ছি আপনারা নিজেকে শুধরে নিন। এ সময় বিআরটিএকে জনবান্ধব ও হয়রানিমুক্ত একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী শনিবার দলের মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী ও কিশোরগঞ্জ ১ আসনে পুনঃনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।

কাদের আরো বলেন, যিনি গ্রহণযোগ্য বলে বিবেচিত তিনি দলের মনোনয়ন পাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।