যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টা ৫ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন উদ্বোধন করেন তিনি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। এ সময় যুব মহিলা লীগের নেতা-কর্মীরা করতালি ও স্লোগান দেন।

প্রধানমন্ত্রী সম্মেলনমঞ্চে আরোহণের পর জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনকে ঘিরে সকাল থেকেই মিছিল নিয়ে যুব মহিলা লীগের নেতাকর্মীরা আসতে থকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতির সংখ্যাও।

সম্মেলনে সভাপতিত্ব করবেন বর্তমান সভাপতি নাজমা আক্তার এবং পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ছাড়াও অতিথি হিসেবে সম্মেলনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

জানা যায়, ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে ২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। সে সময় ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটির প্রধান ছিলেন বর্তমান সভাপতি নাজমা আক্তার, যুগ্ম আহ্বায়ক ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক অপু উকিল। ২০০৪ সালে যুব মহিলা লীগের প্রথম সম্মেলনে সভাপতি হন নাজমা আক্তার আর সাধারণ সম্পাদক অপু উকিল। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও দ্বিতীয় সম্মেলন হয় ১৩ বছর পর।

যুব মহিলা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালে। সে সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও ১৩ বছর পর সংগঠনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৭ মার্চ। ওই সম্মেলনে নাজমা আক্তার ও অপু উকিল পুনর্নিবাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।