× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

মদনপুর যুবগলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়ার গুদাম থেকে ১২শ’ বস্তা চাল জব্দ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
ইউএনও শুল্কা সরকার

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুরের যুবলীলীগ সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া গোডাউন কেওডালা হায়দার নিট কম্পোজিট থেকে ১২শ’ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুল্কা সরকার বন্দর থানা পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

তবে চালগুলো ত্রাণ দেবার জন্য মজুদ রাখা হয়েছে বলে ওই যুবলীগ নেতার পক্ষ থেকে দাবি করা হলেও সেটি সরকারি নাকি ব্যক্তিগত সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ইউএনও শুক্লা সরকার।

অপরদিকে চালের মালিক দাবিদার মদনপুর যুবগলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া এসব চালের বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি। ফলে গোডাউনটি সীলগালা করে দেন ইউএনও এবং পরদিন সকালে বৈধ কাগজপত্র দেখাতে পারলে তা মুক্ত করে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, চাল মজুদের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহি কর্মকর্তা থানা পুলিশকে সাথে নিয়ে সেখানে অভিযানে যান। পরে গুদামে ১২শ’ বস্তা চাল মজুদ পেয়ে এর মালিক যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়ার কাছে চালের কাগজপত্র দেখতে চান ইউএনও। কিন্তু তিনি কাগজপত্র দেখাতে পারেনি। তাই ইউএনও চালের গুদামটি সীলগালা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দির উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গুদামটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২শ’ বস্তা চাল ছিল সেখানে।

তিনি আরো বলেন, গুদামের লোকজন দাবি করেছে এই চাল ব্যক্তিগতভাবে ত্রাণ দেয়ার উদ্দেশ্যে তারা মজুদ করেছে। তবে মালিকের সাথে ফোনে কথা বললে তিনিও একই দাবি করেছেন। ‘তবে চালগুলো সরকারি নাকি ব্যক্তিগত সে বিষয়টি নিশ্চিত না হওয়ায় জব্দ করে গুদাম সিলগালা করে দিয়েছি।

আজ সকালে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি বিধি মোতাবেক তারা ত্রাণ হিসেবে দিবে। তবে বৈধতা প্রমাণ না হলে গুদাম ও চালের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’, বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..