আন্তর্জাতিক ডেস্ক: রোমান পোলানস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না পোল্যান্ড। শুক্রবার পোল্যান্ডের কারাকো আদালত এক আদেশে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
১৯৭৭ সালে ১৩ বছর বয়সী সামান্তা গিমার নামের তরুণীকে ধর্ষণের দায়ে লসএঞ্জেলস আদালতে সাজা পান রোমান পোলানস্কি। সাজা এড়াতে তিনি পোল্যান্ডে পালিয়ে যান। গত ৩০ অক্টোবর পোল্যান্ডের নিম্ন আদালত রোমান পোলানস্কিকে হস্তান্তরের যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ করে দিয়েছিল। এরপর আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৯ মাস এর ওপর শুনানি শেষে নিম্ন আদালতের আদেশই বহাল রাখে পোল্যান্ডের উচ্চ আদালত।
দ্যা পিয়ানিস্ট, চায়না টাউন, রোসমেরি বেবি প্রভৃতি জনপ্রিয় সিনেমার নির্মাতা ছিলেন রোমান পোলানস্কি। ১৯৩৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন রোমান পোলানস্কি। ১৯৬৮ সালে হলিউডে পাড়ি জমান রোমান পোলানস্কি। তার প্রথম সিনেমা ছিল রোসমেরি বেবি।
রোমান পোলানস্কি বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন।





