× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

যশোরে মায়ের পরকীয়ায় শিশু খুন

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: মায়ের পরকীয়ার কারণে খুন হয়েছে হাবিবুল্লাহ (১১) নামে এক শিশু- এমন অভিযোগ করেছেন শিশুটির চাচা। শুক্রবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর এলাকায় হত্যাকান্ডের এই ঘটনাটি ঘটে। নিহত হাবিবুল্লাহ স্থানীয় রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।

নিহতের চাচা শাহজাহান আলী জানান, তার ভাবি মর্জিনা বেগমের সঙ্গে প্রতিবেশী আ.রউফের বাড়িতে মাইনে থাকা উজ্জ্বল হোসেনের পরকীয়া সম্পর্ক। সম্প্রতি তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি ছেলে হাবিবুল্লাহ দেখে ফেলে। তিনি জানান, এ কারণে উজ্জ্বল শুক্রবার সন্ধ্যায় ছেলেটির মায়ের অনুপস্থিতিতে ছেলেটিকে হত্যা করে তার মরদেহ বারান্দার আঁড়ার সঙ্গে ঝুলিয়ে দেয়। রাত সাড়ে ৮টার দিকে বাঘারপাড়া উপজেলার রায়পুর ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিরুল হক খান মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনেন।

তিনি জানান, মাস তিনেক আগে তার ভাই ইলিয়াস হোসেন মারা যান। তার মৃত্যুর পর থেকে ভাবি মর্জিনা আরও বেপরোয়া হয়ে যান। এর আগেও উজ্জ্বলের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রতিবেশীরা কমবেশি অবগত। জানতে চাইলে এসআই নাসিরুল হক খান বলেন, ‘এখনও মামলা হয়নি। লাশের ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা।


এ ক্যটাগরির আরো খবর..