আবুল কালাম আজাদ, যশোর: যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা যশোর শাখার কর্মকর্তারা দরিদ্র কর্মহীনদের সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ৫শ’ প্যাকেট খাদ্য সামগ্রী দিয়েছে।
আজ সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গিয়ে এ সহায়তা তুলে দেয়া হয় নির্বাহী অফিসার কামরুজ্জামান কাছে।
এর আগে যশোরের ৮টি উপজেলায় ১৬শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এসময় উপস্থিত ছিলের আশার ডিভিশনাল ম্যানেজার এম এম নফিজ মাহমুদ, যশোর সদর জেলার ডিএম আলাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি তেল ও এক কেজি লবন।



