× Banner

গৌরনদীতে ফেইসবুক আইডিতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Gournodi-Diptto-Sorkar.jpg

গৌরনদী প্রতিনিধি: ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার স্ট্যাটাস দেয়ার অভিযোগে দিপ্ত সরকার নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী চর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, উপজেলার টরকীচর মহল্লার দুলাল সরকারের পুত্র দিপ্ত সরকার তার ফেইসবুক আইডিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নানা মন্তব্য করে। এর প্রতিবাদে স্থানীয় মুসুল্লীরা সোমবার রাতে ওই যুবকের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে, দিপ্তকে আটক করেন।


এ ক্যটাগরির আরো খবর..