চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আগুন লাগা একটি কারখানার ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। এসময় ভবনের ছাদে কয়েকজন মানুষ আটকা পড়ে থাকতে দেখা যায়।

অগ্নিকাণ্ডে ‘ব্যাপক প্রাণহানির’ জন্য দায়ীদের কঠোরভাবে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়। এখানে বিশ্বের মোট ক্রীড়া জুতার প্রায় ২০ শতাংশ এই শহরে উৎপাদিত হয়।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয় এবং ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় কতজন আহত হয়েছেন, এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

সিনহুয়া জানিয়েছে, কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।