বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস প্রতিরোধে কেন ব্যর্থ -ইসরাফিল আলম এমপি

ওমর ফারুক, আত্রাই-রাণীনগর প্রতিনিধিঃ  ১৯২০ সাল থেকে প্লেগ মহামারী রোগের মাধ্যমে প্রতি ১০০ বছর পর পর এ ধরনের মহামারী রোগের প্রাদুর্ভাব হয়েছে এবং লক্ষ-কোটি মানুষের প্রাণনাশ হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা নিশ্চয়ই বিষয়গুলি সম্পর্কে অবগত কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে তারা কোন পূর্বাভাস বা প্রস্তুতিমূলক কোন ব্যবস্থা নিতে কেন ব্যর্থ হলো তা পর্যালোচনা করা দরকার। বলেছেন নওগাঁ-০৬ সাংসদ, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি মোঃ ইসরাফিল আলম।

এম,পি ইসরাফিল আরও বলেন, ভাইরাস জনিত নানা ধরনের নানা মাত্রার ভাইরাস মানবদেহে এবং পশু প্রাণীর দেহে অনুপ্রবেশ করে এবং আক্রমণ করে, এটি চিকিৎসা বিজ্ঞানীরা চিকিৎসকরা সবাই জানেন এবং সব ধরনের ভাইরাস এবং তার এন্টিভাইরাস সম্পর্কে তারা অবিজ্ঞ। তাই করোনা ভাইরাসের মত এই জীবাণু এবং তার গঠন প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেও কেন এন্টিভাইরাস আবিষ্কার এবং তা সরা বিশ্বে বিস্তৃত করা হচ্ছে না? সেটা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে!

তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পাওয়া বিজ্ঞানীদের অভাব নাই তাহলে নোবেল করোনা ভাইরাসকে প্রতিরোধ করার এন্টিভাইরাস তারা কেন উদ্ভাবন করে সারা বিশ্ববাসীকে বাঁচাতে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না।

ইসরাফিল আলম এমপি নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর নির্বাচনী এলাকায় জনসাধারনের অবগতির জন্য বলেন- আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই এবং সরকারের দেওয়া দিকনির্দেশনা মেনে চলি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।