× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মৌলভীবাজার ও সুনামগঞ্জকে নদী ভাঙন ও জলাবদ্ধতা থেকে মুক্ত করতে উদ্যোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

মৌলভীবাজার শহরকে বন্যার কবল থেকে রক্ষা করতে মনু নদীর উভয় তীরে ৮৫ কিলোমিটার সংরক্ষণ বাধ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১ হাজার ২ কোটি টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পের কাজ এ বছরই শুরু হবে। এছাড়াও সুনামগঞ্জ শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে প্রায় আঠার’শ কোটি টাকা ব্যয়ে ১৮০ কিলোমিটার নদী খনন করা হবে।

পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম আজ মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বন্যা কবলিত এলাকায় আপৎকালীন কাজ পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন।

উপ-মন্ত্রী আরো বলেন, হাওড়া এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা নিয়ে একটি ‘কজওয়ে’ (Causeway) নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীর ডান তীর সংরক্ষণেও প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম প্রসঙ্গে হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি আরো বলেন, কোনো ঠিকাদার কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এই ধরনের অনিয়মে সরকারের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকেও কঠোর শাস্তির আওতায় আনা হবে।

এ সময় অন্যান্যের মাঝে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য নেছার আহমেদ, সাধারণ সম্পাদক মিজবাউর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড শামীমা শাহরিয়ার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..