মৌলভীবাজারে ঋষি অরবিন্দের আবির্ভাব তিথি পালিত

নয়ন লাল দেব: নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ভারতীয় উপমহাদেশের অন্যতম বিল্পবী নেতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের গণজাগরণের পুরোধা ব্যাক্তিত্ব  ঋষি অরবিন্দের ১৪৪ তম আবির্ভাব  তিথি। ঋষি অরবিন্দ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত সোমবার  (১৫ ই আগষ্ট) মৌলভীবাজার শহরস্থ সৈয়ারপুর শ্রীশ্রীলোকনাথ মন্দিরে দিনব্যাপী উক্ত আয়োজনে ঋষি অরবিন্দ বিষয়ক শিশু কিশোরদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অরবিন্দ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, শ্রীগৌরবাণী সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল। কুইজ প্রতিযোগিতায় ক,খ ও গ শাখায় প্রায় শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন চতুষ্পাটির অধ্যক্ষ শ্রী মঞ্জু গোপাল দেব। উক্ত অনুষ্ঠান উদযাপন কমিটির আহব্বাহক গোপাল দেবের সভাপতিত্বে ও কবি শিব প্রসন্ন ভট্টাচার্য্যরে পরিচালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বশ্রী রসময় সুত্রধর, এড. নিত্য গোপাল গোস্বামী, এড. বিষ্ণু পদ ধর, এড. প্রভাষ দেবনাথ, প্রফুল্ল নন্দী, এড. সঞ্জয় কান্তি বিশ্বাস, মাধবী মজুমদার, রিনা দত্ত, নয়ন লাল দেব, গৌতম বুদ্ধ পাল, সুদ্বীপ বিশ্বাস, দিবা দেবনাথ ও নিবাস দেবনাথ প্রমুখ। বক্তারা ঋষি অরবিন্দের জীবন দর্শন ও আদর্শ  নিয়ে আলোচনা করেন এবং সবাইকে ঋষি অরবিন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন গঠনের আহব্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।