পাবনায় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য (মেম্বার) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ জামালকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ  মঙ্গলবার সকাল ৬টার দিকে ধোপাদহ ইউনিয়নের ধোপাদহ গ্রামে  শাহ জামালের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জামালের বাবার নাম আয়নাল হক।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান,  চরমপন্থীরা এ হত্যাকাণ্ডের  ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরো জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।