মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যান আটক, গাঁজা উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ (৪৮) ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের মিশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, “গতকাল (মঙ্গলবার) বিকেলে শহরের মিশন রোড থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ইউপি চেয়ারম্যান ফয়সল ও তার এক সহযোগীকে আটক করা হয়।”

আটককৃতদের নামে মৌলভীবাজার মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।