বিশেষ প্রতিবেদকঃ কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় ভাওরখোলা গ্রামে জোরপূর্বক হিন্দু সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।
জানা গেছে, মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমান আ’লীগ সভাপতি শফিকুল আলমের স্বজন ভাই সেলিম, জসিম মাষ্টার, শাহিন ও আব্দুর রশিদ গং রা শফিকুল আলমের ক্ষমতার দাপটে ১৯৭০ সালের হোমনা সাবরেজিষ্ট্রি অফিসের নাম ব্যবহার করে একখানা ভূয়া দলিল সৃজন করে ভাওরখোলা নিবাসী এক হিন্দু পরিবারের ৭৮ শতক বাড়িসহ মন্দিরের জায়গা দখল করে নেয়।
এবিষয়ে শফিকুল আলমকে বার বার মৌখিক ভাবে বলা সত্ত্বেও উনি ভূমি দস্যুদের সরাসরি সমর্থন করে হিন্দু পরিবারটির কোন কথা কর্ণপাত করেননি। এতে উনার প্রশ্রয়ে উল্লেখিত ভূমি দস্যুরা আরো উৎসাহিত হয়ে হিন্দু অসহায় পরিবারের লোকজনদের বিভিন্ন সময়ে হুকমি দমকি দেয়া হচ্ছে। ওদের ভয়ে পরিবারটি ভয়ে আইনের আশ্রয় নিতে পারছে না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মেঘনা শাখার সভাপতি ডা. দীনেশ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এখানে উল্লেখ্য যে১৯৭০ সালের দলিলের অবিকল নকলের সাথে ভূমি দস্যুদের প্রদর্শিত দলিলের কোন মিল নেই, যা বানোয়াট ও ভিত্তিহীন ভূয়া দলিল। তবে এই দলিল চেলেঞ্জ করে বিজ্ঞ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাই আমরা শফিকুল আলম সহ সংশ্লিষ্ট প্রসাশনের সবাইকে ব্যাপারটির দিকে গুরুত্ব দিয়ে অসহায় পরিবারটির দিকে সুনজর দেয়ার অনুরোধ করছি।