দ্রতগামী মোটরসাইকেলের ধাক্কায় মেহেরপুরের গাংনীতে এক শিশু নিহত

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার ইকুড়িয়া গ্রামে দ্রতগামী মোটরসাইকেলের ধাক্কায় জেবা নামের ৯ বছরের এক শিশু নিহত হয়েছে।

গকাল সোমবার দুপুর ১২টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের ইকুড়িয়া নামক স্থানে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত জেবা ইকুড়িয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান,মোটরসাইকেল চালক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের খেদ আলি মন্ডলের ছেলে। সে বাজাজ প্লাটিনা মোটরসাইকেলে (কুষ্টিয়া-হ- ১৪-৮৬৯১) বেপরোয়া গতিতে হাটবোয়ালিয়ার দিক থেকে গাংনীর দিকে যাচ্ছিল। ইকুড়িয়া নামক স্থানে পৌছলে সে শিশুটিকে ধাক্কা দেয়।এতে শিশুটি রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা শিশুটিক গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোটরসাইকেল চালক হক সাহেব নিজেকে বিড়ি ব্যাবসায়ী ও সাংবাদিক দাবি করে বলেন, হেমায়েতপুর বাজারে বিড়ি বিক্রয় শেষে গাংনীর দিকে আসার সময় হঠাৎ করে শিশুটি মোটরসাইকেলের সামনে চলে আসলে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মোটর সাইকেল চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।