মেয়েদের ৩টি স্বাস্থ্য সমস্যার সমাধান!

স্বাস্থ্য ডেস্ক: কর্মস্থল, সংসার সবকিছু সামলে নিজেকে সুস্থ রাখাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় যে কোনও নারীর পক্ষে।

নারী হিসেবে আপনিও স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কথা।

গর্ভধারণ প্রতিটি নারীর জীবনের সবচেয়ে জটিল বিষয়। এ সময়ে নিজের খুব ভালো করে যত্ন নেয়া, সঠিক চিকিৎসা করা, গর্ভকালীন সময়ে কী কী করতে হবে, কী খেতে হবে, কী করা যাবে না, সবকিছু সম্পর্কে সঠিক তথ্য জেনে রাখা খুব জরুরি।
প্রতিটি নারীর দেহে দেখা দেয় নানা রকমের পরিবর্তন। তবে কিছু সাধারণ লক্ষণ সব নারীদের মধ্যেই দেখা দেয়।
গর্ভকালীন সময়ে নারীদের সবচেয়ে আলোচিত সমস্যাগুলো হলো:-

স্তনে অথবা নিপলে পরিবর্তন আসা
ঘন ঘন মূত্র ত্যাগ করা
সকালের দিকে শরীর খুব খারাপ হয়ে যাওয়া
শরীর খুব ক্লান্ত অনুভব করা
বমি বমি ভাব ও মাথা ঘুরানো
মাথা ব্যথা করা
যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া

নারীর জন্য আরেকটি ভয়ানক অসুখের নাম হলো স্তন ক্যান্সার। স্তন ক্যান্সার হলো একটি ম্যালিগন্যান্ট টিউমার যা স্তনের কোষের মধ্যে হয়ে থাকে। স্তনে ক্যানসার হলেও এর অনেক ধরণ আছে।

স্তন ক্যান্সারের বিভিন্ন ধরণ:

ডাকটাল কার্সিনোমা
ইনভেসিভ ডাকটাল কার্সিনোমা
ইনভেসিভ লবুলার কার্সিনোমা
মিউসিনাস কার্সিনোমা
মিক্সড টিউমারস
মিডুলেরি কার্সিনোমা
ইনফ্লেমটারি ব্রেস্ট ক্যানসার
ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার

স্তনে ক্যানসার হওয়ার কিছু উপসর্গের মধ্যে একটি হলো নিপল জ্বালা-পোড়া করা অথবা চারপাশ লাল হয়ে যাওয়া। স্তনে অথবা নিপলে ব্যথা হওয়া, ফুলে যাওয়া কিংবা স্তনের কিছু কিছু জায়গা বসে যাওয়া। তাই, এই সমস্যা থেকে দূরে থাকতে সবসময় সতর্ক থাকুন। ৪০ বছর বয়সী প্রতিটি নারীর উচিত তাদের স্তনের পরীক্ষা করানো।

প্রতিটি প্রাপ্তবয়স্ক নারীর বয়স যখন ৪০ থেকে ৫০ এর কোঠায় থাকে তখনই মেনোপজ সমস্যা দেখা দিয়ে থাকে। নারীদের মেনোপজ হয় তখনই, যখন তাদের ওভারি নিজের কার্যক্ষমতা কমে যায়। নারীদের মেনোপজ হওয়ার কিছু লক্ষণ হলো-

অনেক নারীরই মেনোপজ হওয়ার আগে অত্যাধিক রক্তপাত হয়ে থাকে সাধারণ সময়ের তুলনায়। তবে এই সমস্যা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। পিরিয়ড বন্ধ হয়ে যাবার আগে এই সমস্যা দেখা দিতেই পারে।

হঠাৎ করেই রাতের বেলাতে শরীর অনেক বেশি গরম হয়ে যায় এবং বিশেষ করে মাথা ও বুক ঘেমে যায়। মেনোপজ হওয়ার খুব সাধারণ একটি লক্ষণ এটি।

অনেক নারীর এই সময়ে যৌনাঙ্গে সমস্যা দেখা দিয়ে থাকে। যেমন যৌনাঙ্গে চুলকানি হওয়া, শুষ্ক হয়ে যাওয়া, যৌন মিলনের সময় জ্বালা-পোড়া করা অথবা ব্যাথা করা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।