মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৮-১৯): মেহেরপুর সদর উপজেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফন নেছা লতা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মদ চুন্নু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান প্রমুখ।





