মেহেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ছহিউদ্দিন ডিগ্রি কলেজে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৮-১৯):  মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের আয়োজনে মাস ব্যাপী কর্মসুচীর আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ছহিউদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক হাসানুজ্জামান মালেক,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক ফররুক আহমেদ, প্রভাষক আজাদ আলী প্রমুখ। আলোচনা শেষে কলেজে অনুষ্ঠিত রচনা, হামদ-নাথ ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এসময় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।