× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

মেহেরপুর জেলা প্রশাসন ও সাংবাদিক সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১৫/০৩/১৬) :মেহেরপুর জেলাকে বাল্য বিবাহমুক্ত জেলা ঘোষণা করার স্বীকৃতি স্বরূপ প্রধান মন্ত্রীর কার্যালয় হতে এ-টু-আই প্রকল্প মেহেরপুর জেলা প্রশাসককে “লিডরশিপ অ্যাওয়ার্ড/২০১৬” প্রদান করেছে। জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম মনে করেন এ সংগ্রামের সঙ্গী ছিলেন মেহেরপুর জেলার সাংবাদিকবৃন্দ।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সাংবাদিক সমন্বয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, এনডিসি নূর-এ আলম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহীনুজ্জামান, সহকারি কমিশনার শুভ্রা দাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মেহেরপুরের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গেল ২৭ ফেব্রুয়ারী  মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত গনসমাবেশে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষনা দেন।


এ ক্যটাগরির আরো খবর..