মেহেরপুরে শহীদ ৫ রোভারের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল

মেহেরপুরের শহীদ ৫ রোভারের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার আছরের নামাজের পর মেহেরপুর সরকারী কলেজ জামে মসজিদে জেলা রোভার এ মিলাদ মাহফিলের আয়োজন করেন। মেহেরপুর জেলা রোভারে সাধারণ সম্পাদক আনার হোসেন, সহ-সভাপতি ফজলুল হক, অবসর প্রাপ্ত প্রভাষক নুরুল আহামেদ, অর্থ সম্পাদক রমজান আলী দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের এই মাসের ২৩ তরিখে সিলেটের লাক্কাতুরা চা বাগানে ৭ম এশিয়া প্যাসিফিক ও ৯ম জাতীয় রোভার মুটে অংশ গ্রহনের লক্ষ্যে মেহেরপুর জেলা থেকে একদল রোভার যাত্রা করার পর মানিকগঞ্জের অদুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রোভার জাভেদ ওসমান, মাসুম পারভেজ, মনিরুল ইসলাম, মাহফুজুর রহমান এবং আমিনুল ইসলাম ঘটনস্থলে নিহত হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।