দূর্নীতি দমন কমিশনের কমিশনারের মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন

মেহের আমজাদ, মেহেরপুর (২৩-১০-১৭)ঃ  দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের সততা স্টোর পরিদর্শন করেছেন। পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আক্তারুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, জেলা প্রশাসক পরিমল সিংহ। এর আগে তিনি বিদ্যালয়ে প্রবেশ করলে বিদ্যালয়ের গার্লস গাইডস সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সালাম গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।