মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর (২৩-০৫-১৮):  মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যের মদ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহাম্মদ, জেলা আওয়ামলীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ একে এম আতাউল হাকিম লালমিয়া, সাবেক জেলা কমান্ডার বশির আহম্মেদ, সাবেক ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সাবেক সাংগঠনিক কমান্ডার আমিররুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার আবুল কাশেম প্রমুখ।

মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন আপনারাই আমার শক্তি। আপনাদের জন্য আমার দরজা সার্বক্ষণিক খোলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।