মেহের আমজাদ,মেহেরপুর (২৩-০৫-১৮): মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহমেদ, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, কামরুজ্জামান খান, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, বর্তমান সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, যুগ্ম সম্পাদক মহাসিন আলী,দপ্তর সম্পাদক আবু আক্তার করন, সাংবাদিক ফজলুল হক, মোঃ রশেদুজ্জামান, বেন-ই আমিন মুক্ত প্রমুখ। সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।