মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে এক জনের ৫ বছর কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর (০৬-০৯-১৮):   ফেন্সিডিল রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় জুয়েল ইসলাম নামের এক জনের ৫ বছর সশ্রম কারাদন্ড এবং ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের করাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ওই আদেশ দেন। সাজা প্রাপ্ত জুয়েল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের আত্তাব আলীর ছেলে।

মামলার বিবরনে জানা গেছে ২০১৫ সালের ১২ ডিসেম্বর গাংনী র্যাব ক্যাম্পের বি,জে,ও আমিরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামনগর আর.বি.জি.এম মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে ৬৮ বোতল ফেন্সিডিল সহ জুয়েলকে আটক করে। এ ঘটনায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী) / ২০০৪ এর ১৯(১) টেবিলের (খ) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৬। জি,আর,কেস নং ৩৪৮/১৫। সেশন কেস নং ৩২১৬।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্যশীট দাখিল করেন। মাললার মোট ৭জন স্বাক্ষির স্াক্ষ্যে আসামী জুয়েল দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ৫বছর সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেন। এ মামলায় রাষ্ট পক্ষে অতিরিক্ত পি.পি কাজী শহীদ এবং আসামী পক্ষে কামরুল হাসান কৌসুলী ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।