মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন উপলক্ষে জেলা পর্যায়ে বক্তৃতা প্রতিযোগীতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে ।
মেহেরপুর জেলা প্রশাসন এবং ওজোপাডিকো-এর আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভ’মিকা” শীর্ষক বক্তব্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল মান্নাফ কবীর-এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কশিনার দেলোয়ার হোসেন, আবাসিক প্রকৌশলী আশাদুর রহমান ,সহকারী শিক্ষক ইমরান হোসেন প্রমুখ।
বক্তৃতা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন করা হয় । প্রতিযোগীতায় গংনী ডিগ্রী কলেজের ছাত্রী ইশরাত জাহান জুথি প্রথম, মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী পারমিতা ভট্টাচার্য দ্বিতীয় এবং গাংনী মহিলা কলেজের ছাত্রী খোশনুর আফরোজ তৃতীয় স্থান লাভ করে ।





