মেহেরপুরে আন্তঃ ইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টে আমঝুপি জয়ী

মেহের আমজাদ,মেহেরপুর (২৩-০৭-১৭):  মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টে আমঝুপি ইউনিয়ন জয়লাভ করেছে।

গতকাল রবিবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি ২-০ গোলে মেহেরপুর পৌরসভাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের সোহাগ একাই গোল দুটি করেন। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, ডিএফ’র সহ-সভাপতি আনোয়ারুল হক শাহীসহ বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু। সহযোগিতায় ছিলেন ফারাহ হোসেন লিটন ও আলমগীর হোসেন লাল্টু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।