মেহের আমজাদ,মেহেরপুর (১৮-০২-১৮): মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ মোঃ জয়নাল আবেদীন রুদ্রনগর গ্রামে গনসংযোগ শেষে জনসভা করেন।
গতকাল বিকেলে মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগর গ্রামে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন রুদ্রনগর গ্রাম আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মিসকিন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়ানুস আলী, মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাশেদ লতিফ, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বাবর আলী, আক্তারুজ্জামান মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সদস্য রিপন আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

